Skip to content

Md Fuad Hasan

Md Fuad Hasan mdfuadhasan.com Read Bangla and English news from home and get the latest and old information on popole, software, education, madrasah, food, book,paragraph,country,fashion,health,lifestyle,jobs-news,trave,global,fasion,Uncategorized. Complete news from breaking news.

Menu
  • Home
  • news
    • Popole
      • country
      • Madrasah
  • Web-Stories
    • software
      • paragraph
        • Blog
  •  HTML Sitemap
  •  Privacy Policy 
  • Travel
    • Jobs News
      • Travel
        • Game
        • Free Course
  • food
  • Lons
Menu

সশস্ত্র বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ নির্দেশনা

Posted on December 14, 2024December 14, 2024 by Fuad Hasan

Table of Contents

Toggle
  • সশস্ত্র বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ নির্দেশনা
  • সশস্ত্র বাহিনীতে নিয়োগ পদ্ধতি
  • সশস্ত্র বাহিনীতে আবেদন পদ্ধতি
    • ISSB পরীক্ষা
    • ISSB পরীক্ষায় যা দেখা হয়
  • সশস্ত্র বাহিনীতে যোগদানের পর সুবিধা সমূহ

সশস্ত্র বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ নির্দেশনা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

সশস্ত্র বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ নির্দেশনা – বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌ-বাহিনী নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত । বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার ক্যাডেট (লং কোর্স) বহু তরুণের কাছে একটি স্বপ্নের নাম ।

দ্রুত ক্যারিয়ার প্রতিষ্ঠিত হওয়ার অফুরন্ত সুযোগ রয়েছে বলেই সশস্ত্র বাহিনীর অফিসার ক্যাডেট ক্যারিয়ার হিসাবে অনেক আকর্ষণীয় । বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার ক্যাডেট নিয়োগ আদ্যোপান্ত নিয়ে আমাদের আজকের আলোচনা ।

সশস্ত্র বাহিনীতে নিয়োগ পদ্ধতি

সশস্ত্র বাহিনীতে বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন নিয়োগ পদ্ধতি রয়েছে । সাধারণত তিন শ্রেণীর পদবী রয়েছে সশস্ত্র বাহিনীতে ( বেসামরিক পদ বাদে) —

সৈনিক, কমিশন্ড অফিসার ও জুনিয়র কমিশন্ড অফিসার এবং কমিশন্ড অফিসার (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা) । কমিশন্ড অফিসার দুইভাবে নিয়োগ দেওয়া হয় —-

👉 এইচ এস সি সম্পন্ন এর পর যে কোর্সের মাধ্যমে আপনি অফিসার হিসাবে কমিশন পাবেন, সেটি হচ্ছে লং কোর্স (Long Course) ।

👉 আর স্নাতক এর পর যে কোর্সটি করতে হবে তা হল Special/Short Course ।

নাম শুনেই ধারণা করা যায়, প্রথম কোর্সটি দীর্ঘমেয়াদী এবং দ্বিতীয় কোর্সটি স্বল্পমেয়াদী । আবেদনের ক্ষেত্রে কিছু (যেমন: বয়স, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি) ভিন্নতা ছাড়া দুই করছে নিয়োগ প্রক্রিয়া প্রায় একই ।

সশস্ত্র বাহিনীতে আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হয় । সাধারনত বছরে দুইবার সার্কুলার দেওয়া হয় । তাই একবার না পারলেও হতাশ হওয়ার কিছু নাই । নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সতর্কতার সাথে আবেদন করতে হবে । আবেদন ফি এবং পরবর্তী প্রক্রিয়া খুব সহজ । যার বিস্তারিত নির্দেশনা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে ।

ওয়েব সাইট সমূহ

www.joinbangladesharmy.army.mil.bd

www.joinbangladeshairforce.mil.bd

www.joinnavy.navy.mil.bd

সশস্ত্র বাহিনীতে পরীক্ষার ধাপসমূহ

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, ISSB পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্ত নির্বাচন ও যোগদানের নির্দেশ প্রদান ।

ISSB পরীক্ষা

১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনী ASB বা Army Selection Board প্রতিষ্ঠা করে । অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমানবাহিনীও বিভিন্ন বোর্ডের মাধ্যমে অফিসার নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করে থাকে । 

অতঃপর ১৯৭৬ সালের জুলাই মাসে সেনা, নৌ ও বিমানবাহিনীর বোর্ডগুলোকে একত্রিত করে প্রতিষ্ঠা করা হয় ISSB বা Inter Services Selection Board । তখন থেকেই সুনাম ও সততার সাথে প্রতিষ্ঠানটি সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার নিয়োগ প্রদান করছে ।

ISSB পরীক্ষায় যা দেখা হয়

সশস্ত্র বাহিনীতে নিয়োগ এর বেলায় ISSB পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ । চারদিনের পরীক্ষায় বিভিন্ন ধাপে টিকলে মেলে গ্রীন কার্ড । এখানে প্রার্থীর মনস্তাত্ত্বিক, বুদ্ধিমত্তা, শারীরিক দক্ষতা, ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি, নেতৃত্বের দক্ষতা ইত্যাদি দেখা হয় । 

ISSB পরীক্ষা ধ্রুব নয় । সময়ের সাথে সাথে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন আনা হয় । তবে সাধারণত যে বিষয়গুলোর উপর পরীক্ষা হয় তা হলো —

প্রথম দিন (সকাল)

  • সঠিক সময়ে উপস্থিতি, 
  • স্বাগত পরিচিতি, IQ 
  • টেস্ট, (PPDT) বা Picture Perception and Discussion Test, 
  • PPDT এর ফলাফল (এতে অনুত্তীর্ণ হলে ISSB থেকে বাদ পড়ে যায়) ।

দ্বিতীয় দিন

এ দিনে ৬টি পরীক্ষায় অংশ নিতে হয় —-

  • Group Discussion (বাংলা এবং ইংরেজি),
  • Progressive Group Task,
  • Half Group Task,
  • Extempore Speech,
  • Physical Ability Test,
  • Interview ।

তৃতীয় দিন

  • Planning Exercise,
  • Command Task,
  • Mutual Assessment ।

চতুর্থ দিন

  • Assessment Conference,
  • Final Result and
  • Final Briefing ।

ISSB পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং অফিশিয়াল জয়েনিং লেটার প্রদান ।

সশস্ত্র বাহিনীতে যোগদানের পর সুবিধা সমূহ

সশস্ত্র বাহিনীতে যোগদানের পর মূল বেতনের বাইরে রয়েছে —

  • উচ্চ রেংকে পদোন্নতি
  • বিদেশে প্রশিক্ষণ
  • উচ্চ শিক্ষা
  • বাসস্থান ও রেশন
  • চিকিৎসা
  • জাতিসংঘ মিশন
  • গাড়ি ঋণ ও ডি ও এইচ এস প্লট
  • সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন অধ্যায় সুবিধা ইত্যাদি ।

বন্ধুরা আশা করি আজকের “সশস্ত্র বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ নির্দেশনা” আলোচনা আপনাদের ভালো লেগেছে ।


Post Views: 657

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  •  Privacy Policy 
  • Lifestyle
  • software
  • Popole
  • food
  • paragraph
  • news
  • Tech
  • 3G / 4G / 3g to 5G Converter
  • How to Block & Unblock Someone on WhatsApp: Android, iPhone & Web Guide
  • BEEF MEATBALLS WITH ALMOND SAUCE Recipe
  • Cheap, Quick and Easy DIY POT-O-NOODLES RecipeCheap, Quick and Easy DIY POT-O-NOODLES Recipe
  • ইসলামী ব্যাংক থেকে লোন পাওয়ার উপায়
©2025 Md Fuad Hasan | Built using WordPress and Responsive Blogily theme by Superb