Skip to content

Md Fuad Hasan

Md Fuad Hasan mdfuadhasan.com Read Bangla and English news from home and get the latest and old information on popole, software, education, madrasah, food, book,paragraph,country,fashion,health,lifestyle,jobs-news,trave,global,fasion,Uncategorized. Complete news from breaking news.

Menu
  • Home
  • Tools
  • news
    • Popole
      • country
      • Madrasah
  • Web-Stories
    • software
      • paragraph
        • Blog
  • Travel
    • Jobs News
      • Travel
        • Game
        • Free Course
        • food
          • Lons
  • Ftp Server Test Online
  •  Privacy Policy 
  • Book
Menu
আজকের সূর্যের তাপমাত্রা কত

আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে

Posted on April 29, 2024April 29, 2024 by Fuad Hasan

আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে?

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বৃষ্টিপাতের বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপ প্রবাহের বিষয়ে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ও যশোর জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নঁওগা, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, পঁঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একইরকম থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

Post Views: 1,100

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  •  Privacy Policy 
  • Lifestyle
  • software
  • Popole
  • food
  • paragraph
  • news
  • Tech
  • আলিম ২৬ সাজেশন শেষ সময়ের প্রস্তুতি
  • বাংলা ফেসবুক ক্যাপশন - Bangla Facebook Caption - বাংলা ক্যাপশন সেরাটাবাংলা ফেসবুক বায়ো ক্যাপশন | Best Bangla Facebook Bio | ফেসবুক প্রোফাইল ক্যাপশন
  • বাংলা ফেসবুক ক্যাপশন - Bangla Facebook Caption - বাংলা ক্যাপশন সেরাটাবাংলা ফেসবুক ক্যাপশন – Bangla Facebook Caption – বাংলা ক্যাপশন সেরাটা
  • UC Browser
  • Alim Arabic 2nd Paper Guide PDF 2026Alim Arabic 2nd Paper Guide PDF 2026
©2026 Md Fuad Hasan | Built using WordPress and Responsive Blogily theme by Superb