Skip to content

Md Fuad Hasan

Md Fuad Hasan mdfuadhasan.com Read Bangla and English news from home and get the latest and old information on popole, software, education, madrasah, food, book,paragraph,country,fashion,health,lifestyle,jobs-news,trave,global,fasion,Uncategorized. Complete news from breaking news.

Menu
  • Home
  • Tools
  • news
    • Popole
      • country
      • Madrasah
  • Web-Stories
    • software
      • paragraph
        • Blog
  • Travel
    • Jobs News
      • Travel
        • Game
        • Free Course
        • food
          • Lons
  • Ftp Server Test Online
  •  Privacy Policy 
  • Book
Menu
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ আন্দোলনকারীদের তিন দফা এইচএসসি-২০২৫ খ্রিষ্টাব্দের পরীক্ষা পেছাতে হবে।

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ

Posted on June 22, 2025June 22, 2025 by Fuad Hasan

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ

করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন একদল পরীক্ষার্থী।

রোববার (২২ জুন) দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য এরই মধ্যে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে তারা প্রস্তুতি নিতে পারছেন না। এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়বে। করোনার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি চূড়ান্ত করার আহ্বান জানান শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের তিন দফা

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Facebook Group Join Now

১। জুলাই মাসজুড়ে আন্দোলন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, নিরাপত্তা, লোডশেডিং ও বন্যার কারণে দুই-তিন মাসের পড়াশোনার ক্ষতি পূরণে সময় দেওয়া।

২/ এইচএসসি-২০২৫ খ্রিষ্টাব্দের পরীক্ষা পেছাতে হবে।

৩ এমসিকিউ (বহুনির্বাচনি) ও সিকিউ (লিখিত) মিলিয়ে পরীক্ষায় পাসের ব্যবস্থা করা। একই সঙ্গে শিক্ষা বোর্ডের ঘোষিত ৩৩ দফা নির্দেশনা বাতিল করা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, আগামী ২৬ জুন অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

যদিও এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র এক সপ্তাহ আগে; অর্থাৎ আগামী ১৮-১৯ জুন ফের ফরম পূরণের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। ফলে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়তে পারে।

পরীক্ষা #এইচএসসি #শিক্ষার্থী

Post Views: 558

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  •  Privacy Policy 
  • Lifestyle
  • software
  • Popole
  • food
  • paragraph
  • news
  • Tech
  • আলিম ২৬ সাজেশন শেষ সময়ের প্রস্তুতি
  • বাংলা ফেসবুক ক্যাপশন - Bangla Facebook Caption - বাংলা ক্যাপশন সেরাটাবাংলা ফেসবুক বায়ো ক্যাপশন | Best Bangla Facebook Bio | ফেসবুক প্রোফাইল ক্যাপশন
  • বাংলা ফেসবুক ক্যাপশন - Bangla Facebook Caption - বাংলা ক্যাপশন সেরাটাবাংলা ফেসবুক ক্যাপশন – Bangla Facebook Caption – বাংলা ক্যাপশন সেরাটা
  • UC Browser
  • Alim Arabic 2nd Paper Guide PDF 2026Alim Arabic 2nd Paper Guide PDF 2026
©2026 Md Fuad Hasan | Built using WordPress and Responsive Blogily theme by Superb